মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ খেলাফত মজলিস ধামরাই থানা কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ধামরাই থানা মজলিসের শুরার অধিবেশন আজ (১৬ জুলাই রোজ বুধবার) বাদ জোহর কালামপুর বাইতুল মামুর জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে সভাপতি নির্বাচিত হন মুফতি সানাউল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মুফতি সালাউদ্দিন। 

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাওসার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ধামরাই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু সাঈদ জিহাদী, ঢাকা জেলা উত্তরের প্রচার সম্পাদক মুফতি আবুল কাসেম জুলহাস, সহ বাইতুল মাল সম্পাদক এম এ ইউসুফ। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই পৌর সভার সভাপতি মুফতি রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মুফতি শাকিল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ