মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

এনসিপি নেতারা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর গতকাল সন্ধ্যায় খুলনায় এসে রাত্রীযাপন করেছেন। এরপর আজ (১৭ জুলাই) সকালে খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বেলায় খুলনা ত্যাগ করেন।

খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত জানান, “এনসিপি নেতারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে আগামী পদযাত্রা ও সমাবেশে বক্তব্য রাখবেন।”

এর আগে বুধবার সন্ধ্যায় খুলনায় দলীয় প্রতিনিধিরা সার্কিট হাউস ও হোটেল সিটি ইন-এ অবস্থান করেন। ফরিদপুরে শুক্রবার অনুষ্ঠিতব্য সরাসরি পদযাত্রা কর্মসূচিতে এনসিপি’র নেতৃত্ব সকালে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ