মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলছি না গণঅভ্যুত্থানের পর কয়েক মাসের মধ্যে ‍নির্বাচন দিতে হবে। বরং আমরা বলছি, দেশের সংস্কারের পরেই নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এই জুলাই অভ্যুত্থান হয়েছে একটি নতুন ব্যবস্থা কায়েমের জন্য। কিন্তু এখন কেউ কেউ নতুন ব্যবস্থার কথা ভুলে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছেন। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য উচ্চ কক্ষে আনুপাতিক হারে আসন বণ্টন করতে হবে।

তিনি আরও বলেন, সুন্দর একটি দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা জুলাই পদযাত্রার কর্মসূচি হাতে নিয়েছি। কিন্তু গোপালগঞ্জে সেই শান্তিপূর্ণ পদযাত্রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুণ্ডারা হামলা করেছে। এ হামলায় আমরা ভীত নই। আমরা আমাদের পদযাত্রা অব্যাহত রাখব। আমরা উন্নয়ন ও ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার চেষ্টা করছি। আমরা সেই বাংলাদেশ দেখতে চাচ্ছি।

পথসভায় এনসিপি আহ্বায়ক বলেন, ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ও মৌলবাদী ট্যাগ দেওয়া হচ্ছে। আমাদের হিন্দু জনগোষ্ঠীর জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ। এ কথা বলে হিন্দুদের সবচেয়ে বেশি সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগ।

পদযাত্রা সমাবেশে উপস্থিত ছিলেন- দলটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আল, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মানিকগঞ্জের প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ