মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

মধ্যরাতে এনসিপির তোরণে আগুন দিল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’ ( এনসিপি ) র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে।

এনসিপি’র নারায়ণগঞ্জ জেলা নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘আজ শুক্রবার মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

এতে আমাদের একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে পড়লে তারা পালিয়ে যায়। খবর পেয়ে আমাদের সংগঠকরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করছি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আজ ( ১৮ জুলাই শুক্রবার ) সকালের দিকে আমরা এ ঘটনার বিষয়ে জানতে পেরেছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা নিশ্চিত নই। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ