মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের সহযোগী সদস্য কর্মশালা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে দুইদিনব্যাপী ‘সহযোগী সদস্য কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ জুলাই, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর মজলিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি এইচ এম শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মুহিব আজিজের সঞ্চালনায় কর্মশালার প্রধান অতিথি ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রায়হান আলী।

কর্মশালার শুরুতে দারসুল হাদীস পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার, লে. কর্ণেল ডা. এমদাদুল হক ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ ইসমাইল খন্দকার।

দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা শাহাবুদ্দীন আহমেদ খন্দকার, মালয়েশিয়া শাখা সভাপতি তাসলিম উদ্দিন, মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক হাসান এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুশফিকুস সালেহিন, শাখা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক আবরার মাযহারী, পল্লবী থানা সভাপতি সাইদুল হক মিরাজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মশালায় অংশগ্রহণকারী সহযোগী সদস্যদের মধ্যে দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ