মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ঝিনাইদহে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ||

ঝিনাইদহে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(১৮ই জুলাই) শুক্রবার বিকেল ৩টায় ঝিনাইদহ  প্রেসক্লাব মিলনায়তনে  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ  জেলা শাখার সভাপতি মুফতী রাসেল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আরিফুর রহমান এর সঞ্চালনায় এ প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমাদ আব্দুল জলিল  ।

বিশেষ অতিথি ছিলেন  ইসলামী বাংলাদেশ  ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীম, সেক্রেটারী প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ছাত্র নেতা এইচ এম নাঈম মাহমুদ। এছাড়াও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  ।

এসময় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, হত্যা, ধর্ষণসহ সকল প্রকারের নৈরাজ্য বন্ধ করতে ইসলামী যুব আন্দোলনের কর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ