মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো নেতাকর্মী শনিবার ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ফজরের নামাজের পর থেকেই সমাবেশস্থলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সকাল গড়াতেই উদ্যানে জমায়েত হয়ে পড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী।

সাত দফা দাবি তুলে ধরে এই সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। মূলত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি "লেভেল প্লেয়িং ফিল্ড" তথা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিকে কেন্দ্র করেই সমাবেশ আহ্বান করা হয়েছে।

দুপুর ২টা থেকে সমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

এর আগে সকাল ১০টা থেকে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের বড় ধরনের এই উপস্থিতি ঢাকায় রাজনৈতিক উত্তাপের একটি বহিঃপ্রকাশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ