মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীর বাংলাদেশে দূর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির।

আজ এক জনসমাবেশে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দূর্নীতির কোনও ঠাঁই থাকবে না। এই রাষ্ট্রে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।”

তবে বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত দলের নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দাঁড় করান। অসুস্থ শরীরেই আবার মাইক্রোফোন হাতে তুলে নিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে...” — এরপর তিনি আর বাক্য শেষ করতে পারেননি।

পরিস্থিতি খারাপ দেখে দ্রুত তাকে মঞ্চ থেকে সরিয়ে পাশেই প্রস্তুত মেডিকেল টিমের কাছে নিয়ে যাওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এরপর জামায়াত আমীর বসে তাঁর সমাপনী বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, যতদিন বেচে থাকবেন ততদিন লড়াই চলবে। যদি আল্লাহর ইচ্ছায়, জনগনের ভলোবাসায় সরকার গঠন হয় তাহলে কোন এমপি সরকারি গাড়িতে উঠবে না। দূর্নীতি করব না। চাঁদা আমরা নিব না। চাঁদা আমরা নিতে দিব না। 

বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেনীর জন্য আমাদের এই লড়াই না। আমাদের এ লড়াই চা বাগানের শ্রমিকদের জন্য।  দিনমজুর,  রিকশা চালকদের জন্য।  তাদের জন্য  লড়াই করতেই আজ আমি এখানে দাঁড়িয়েছি।

তিনি আরো বলেন, আমার দূর্ভাগ্য ২৪ সালে আমি শহীদ হতে পারিনি। আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদাদেন। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ