মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

জাতিসংঘ মিশন স্থাপনের প্রতিবাদে বিক্ষোভের ডাক জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। আগামী শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেইটেসহ সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। 

বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর মধ্যে মানবাধিকার মিশন স্থাপনসংক্রান্ত তিন বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে গতকাল শুক্রবার (১৮ জুলাই)। ইসলামি দলগুলোর আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করেই সরকার এই সিদ্ধান্ত নেয়। এতে ক্ষুব্ধ হন ইসলামপন্থীরা। 

ইতোমধ্যে হেফাজতে ইসলাম সরকারকে কড়া বার্তা দিয়েছে। আলোচিত সংগঠনটি বলেছে, সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া অন্যান্য ইসলামি দলের পক্ষ থেকেও এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ