শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘বস্তাপচা’ নির্বাচন আর চাই না: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনের আগে সংস্কারের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে সুশৃঙ্খল করতে হলে আমাদের একটি কার্যকর নির্বাচন লাগবেই। আমরা আশা করছি সেই নির্বাচনটি আগামী বছরের প্রথম দিকে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট- অতীতের বস্তাপচা ধারায় কোনো নির্বাচন চাই না। এমন কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জামায়াত অপরিপক্ব নির্বাচন চায় না। আমরা এমন একটি নির্বাচন চাই, যা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম।

জামায়াতের আমির বলেন, চারিত্রিক সম্পদের অভাবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। দেশে দুর্নীতির বহু রূপ রয়েছে, তবে সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। এর কারণেই দেশ তার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াত কেবল জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল।

শফিকুর রহমান বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত প্রস্তুত। স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণকে জামায়াতের পাশে দাঁড়াতে হবে।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছাড়াও সিলেট জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ