শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে এই তথ্য জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা চলছে। চতুর্থ দিনের মতো এই আলোচনা হাউজে চলছে। এখানে মোটা দাগে ডানপন্থি এবং বামপন্থিদের মধ্যে ব্যপকভাবে বিতর্ক চলছে। ৭২ এর সংবিধানের মূলনীতি বনাম ৭২ এর সংবিধানের বাইরের মূলনীতি। ৪র্থ সংশোধনের আগের সিচুয়েশন এবং পঞ্চম সংশোধনীর মূলনীতি। এখানে বিএনপির সালাহউদ্দিন ভাই যে প্রস্তাব দিয়েছেন এর সঙ্গে আমরা একমত।

তিনি আরও বলেন, কমিশন ৪টা মূলনীতি প্রস্তাব করেছে। তার মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত ৩টি মূলনীতি। অর্থাৎ- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। এর সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। বলা হচ্ছে, এই পাঁচটা থাকবে। এর সঙ্গে ৭২ এর সংবিধানে থাকা অথবা পঞ্চম সংশোধনীতে যোগ হওয়া কোনো মূলনীতি যোগ হবে নাকি হবে না, এটা আগামী সংসদের এখতিয়ারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আলোচনা এখন বেশ উত্তপ্ত অবস্থায় আছে, বিরতির পর আশা করি সমাধান হবে।

এর আগে, বেলা ১১টায় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে আজকের আলোচ্য বিষয়- পুলিশ কমিশন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ