মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


জাতিসংঘের অফিস স্থাপনে আমরাও উদ্বিগ্ন: সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত ন্যায়ানুগ হয়নি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এই অফিস স্থাপনে বিএনপিও উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। 

সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসসংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি কী অ্যালাউ করে আর কী করে না, সে বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত। এদেশের মানুষ এলজিবিটিকিউ মেনে নেবে না। এটা রাষ্ট্রের অখণ্ডতার জন্য হুমকি হবে। দেশের পারিবারিক বন্ধন, হাজার বছরের সংস্কৃতি ধরে রাখতে হবে।