ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি তাদের উদ্দেশে বলেছেন, আপনারা পিআর পদ্ধতি বোঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকার বাংলার মাটিতে থাকতেই পারে না। আপনি বলে বোঝেনই না খায় না মাথায় দেয়। আসলে বোঝে সবই, কিন্তু মূল ব্যাপার হলো এ পদ্ধতিতে নির্বাচন হলে এ দেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি তৈরি করা যায় না।
সোমবার (২৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সৈয়দ মো. রেজাউল করীম বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি এক নতুন ধাপ অতিক্রম করেছে। একদল চোর-ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। নতুনরূপে চাঁদাবাজ ও স্বৈরাচারীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। মানুষ এখন জানে কারা লুটেরা, কারা জাতির সঙ্গে প্রতারণা করে। পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নিà¦