শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাজিতপুরে খেলাফত মজলিসের ২৫ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) বেলা ২টায় দিলালপুর মাদরাসা মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মাওলানা আবদুল আহাদের সভাপতিত্বে ও কাজী মাওলানা এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ছাঈদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, সহসভাপতি মো. মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, ভৈরব পৌর শাখার সভাপতি ডাক্তার হাফেজ মাওলানা আনাস মাহমুদ।

উপস্থিত সবার মতামতের ভিত্তিতে কাজী মাওলানা এনামুল হককে সভাপতি ও মাওলানা শামসুজ্জামান পরশকে সাধারণ সম্পাদক করে বাজিতপুর উপজেলা খেলাফত মজলিসের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নির্বাচিত করা হয়েছে।

বৈঠকে ১২ জন ভাই সংগঠনের আদর্শ ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে খেলাফত মজলিসে যোগদান করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ