মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ ও বিপজ্জনক: জামায়াতের অভিযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‘জুলাই সনদ’ নামে পরিচিত খসড়া রাজনৈতিক চুক্তিকে ‘অসম্পূর্ণ’ এবং এর কিছু অংশকে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে গঠনের প্রস্তাব রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ এবং ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ হতে পারে।

মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের চলমান ২১ দিনের সংলাপের এক বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “এটি অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। আজ তারা বলছে, এটা তো শুধু একটি খসড়া বা নমুনা। যদি সেটাই হয়, তাহলে মন্তব্য করার দরকার নেই। কিন্তু যদি এটিই মূল কাঠামো হয়, তবে তা গ্রহণযোগ্য নয়।”