শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দোয়া নিতে ছারছীনা পীরের দরবারে গেলেন সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ছারছীনা দরবার শরীফের পীর শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে রাজধানীর বনানীতে খানকায়ে ছারছীনা দরবারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সালাহউদ্দিন আহমদ ছারছীনা পীর সাহেবের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি দেশ, জাতি ও দলের জন্য দোয়া কামনা করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “এই সাক্ষাতের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। purely এটি দোয়া ও সৌজন্য সাক্ষাৎ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবও একাধিকবার ছারছীনা দরবার শরীফে এসেছিলেন এবং পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।”

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ