শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ডেমরা জোনের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ আগস্টে অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ওয়াজ ও দোয়া মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুলাই) বাদ এশা ডেমরার এক অভিজাত রেস্তোরাঁয় এক দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাইখুল হাদীস হাফেজ মাওলানা ইউনুছ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও ডেমরা থানা যুগ্ম সম্পাদক মুফতী জিল্লুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ দায়িত্বশীল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ কাশফি, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মহানগর সহসভাপতি মুফতি নোমান আল হুসাইনী, যুগ্ম সম্পাদক মাওলানা ইমরান হুসাইন শরীয়তপুরী, আলহাজ্ব এম এইচ মোস্তফা, ডেমরা থানা সভাপতি মুফতী মাসুম বিল্লাহ হামিদী, কদমতলী থানা সভাপতি মুফতি সাঈদ আহমাদ, শ্যামপুর থানা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, বংশাল থানা সভাপতি মুফতি নোমান কাসেমী, মো. ইমদাদুল্লাহ, মো. মোস্তাফিজুর রহমান, আল আমিন মুন্সী, মিজানুর রহমানসহ ঢাকা মহানগর দক্ষিণের ৪নং জোনের আওতাধীন যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, ওয়ারী, শ্যামপুর, বংশালের দায়িত্বশীল ওলামায়ে কেরাম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ