মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে ঢাবি শিবিরের নানা কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট) উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বুধবার (৩০ জুলাই) বিকালে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ঢাবি শাখা শিবির সভাপতি এসএম ফরহাদ।

লিখিত বক্তব্যে ফরহাদ বলেন, আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবন উদযাপন উপলক্ষে ৫, ৬ ও ৭ আগস্ট মোট তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি আমরা। সর্বপ্রথম ৫ আগস্ট ভোর পাঁচটায় টিএসসি থেকে গণভবন অভিমুখে সাইকেল র‍্যালি করা হবে। সেখানে মোট ৫০০ জন রেজিস্ট্রেশনকারী ঢাবি শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে।

পরবর্তীতে টিএসসি অডিটরিয়ামে মঞ্চ নাটক, শহীদ পরিবাবের স্মৃতিচারণ, প্ল্যানচেট বিতর্ক ও মূকাভিনয় পরিবেশিত হবে। এছাড়াও পরবর্তী দুদিন একই স্থানে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

ঢাবি শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- শাখা শিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম ও সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মিফতাহুল হুসাইন আল মারুফ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ