শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জামায়াত আমিরের হার্টে তিন ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। যে কারণে দ্রুত তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আগামী সপ্তাহে দেশেই তার বাইপাস সার্জারি করা হবে। 

বুধবার (৩০ জুলাই) রাতে জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

পিএস বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।

নজরুল ইসলাম জানান, দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল। কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে।

ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ছিল। সেখানে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। তবে কয়েক সেকেন্ড পরই তিনি মঞ্চে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন এবং কয়েক মিনিট কথাও বলেন। 

বক্তব্য শেষ হওয়ার পরই জামায়াত আমিরকে ধানমণ্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে বড় কোনো জটিলতা না পাওয়ায় ওই রাতেই বাসায় ফিরেন জামায়াত আমির।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ