মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

জনগণের সমর্থনে আমরা ইনসাফভিত্তিক সমাজ উপহার দেব: আলী হাসান উসামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় উলামাবিষয়ক সম্পাদক, মুফতি আলী হাসান উসামা বলেছেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাথে সবসময়ই বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। যার দরুন এ অঞ্চল সবদিক থেকে পিছিয়ে রয়েছে। 

তিনি আরও বলেছেন, পাথরকোয়ারীগুলোর সাথে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার সম্পর্ক, পরিবেশ বান্ধব উপায়ে কোয়ারীগুলো খুলে দেয়া দরকার। আমরা এ অঞ্চলের জনগণকে জনশক্তি ও জনসম্পদে পরিণত করতে চাই, আপনারা যদি আগামী নির্বাচনে ইনসাফ ও উন্নয়ণের প্রতীক দেয়াল ঘড়িকে সমর্থন দেন, তাহলে আমরা একটি ন্যায়-ইনসাফপূর্ণ সুন্দর সমাজের প্রতিশ্রতি দিতে পারি। 

তিনি ৩০ জুলাই বুধবার গোয়ানঘাট উপজেলার সালুটিকর, হাদারপার ও তোয়াকুল বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস এবং মাওলানা জাহিদ উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা আখলাকুল আম্বিয়া ও মাওলানা হাসান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা রফিকুজ্জামান, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, মহানগর শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা আব্দুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক মজলিস নেতা মাওলানা সহুল বিন সিরাজ, জৈন্তাপুর উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি হাফিজ মাওলানা আরিফ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আজমল হক, মাওলানা বুরহান উদ্দিন, আরমান আহমদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ