শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শাপলা চত্বরে পৃথিবীর জঘন্য হত্যাকাণ্ড হয়েছে: সালাহউদ্দিন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে পৃথিবীর জঘন্য হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সেদিন নিহত অনেকের তালিকা এখনো হয়নি। যারা গুম হয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করা যায়নি।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, কিছুদিন আগে শাপলা চত্বরে শহীদদের স্মরণে স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেখানেও অনেকের নাম নেই। অনেক লাশের কবরের সন্ধান পাওয়া যায়নি।

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের কারণ জানিয়ে বিএনপি নেতা বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ ও পরামর্শে হেফাজতে ইসলামের আমির আমাদের মুরব্বির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। কারণ, ফ্যাসিস্ট হটাও আন্দোলনে তাদের অবদান রয়েছে।

বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন—সবার সঙ্গে বিএনপি যোগাযোগ রাখবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিস্টবিরোধীদের সঙ্গে ঐক্য বজায় রাখতে হবে। এটি রাজনৈতিক আর অরাজনৈতিক যেকোনো সংগঠনের সঙ্গে হতে পারে। এই ঐক্যকে শক্তিতে রূপান্তর করে ভবিষ্যতেও ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে কাজ করতে হবে।

হেফাজতে ইসলামের সঙ্গে জোটের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। তবে হেফাজতে ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মো. হেলাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতা সারোয়ার আলমগীর, নূর মোহাম্মদ প্রমুখ।

এর আগে দুপুরে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ। মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমী ও প্রধান শাইখুল হাদিস শেখ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে তাঁরা সেখানে হেফাজতে ইসলামের প্রয়াত আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ