সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বাদ আসর রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে নগর সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফের সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি শওকত উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক এইচ এম গোলাম রাব্বি, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন মিনা, প্রকাশনা সম্পাদক মাওলানা কবির হোসেন, অর্থ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান হিমেল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ কাউসার আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম মাঝি, আইন ও মানবাধিকার সম্পাদক রায়হানুল ইসলাম রুহিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মাদ আব্দুল গফুর, মহিলা ও পরিবার সম্পাদক মুহাম্মাদ কাওছার ফরাজী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ সা'দ এবং উপ-সম্পাদক হাফেজ রিদওয়ান আহমেদ ও মুহাম্মদ ইয়াদ আলীসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ