সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে’  গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক—

আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর জোনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) বাদ এশা মোহাম্মদপুরের হলি উম্মাহ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা সভাপতি মুফতি নুরুজ্জামান। সভায় আসন্ন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, ব্যাপক উপস্থিতি নিশ্চিতকরণ এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, আগামী ২৫ জুনের অনুষ্ঠানে মাওলানা মামুনুল হকের উপস্থিতি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ উপলক্ষে সর্বস্তরের কর্মী-সমর্থকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মহানগর উত্তর অফিস সম্পাদক এইচ. এম. খোকন, মাওলানা মাসরুরুল হক, আদাবর থানা সভাপতি মাওলানা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ভূঁইয়া, মোহাম্মদপুর থানা সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, শেরেবাংলা নগর থানা সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহিদুজ্জামানসহ মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ