বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪০টি প্রতিষ্ঠানে জাকাত-অনুদান পৌঁছে দিচ্ছে বিকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের কাছে জাকাত-ফিতরাসহ নানা অনুদানের অর্থ সহজে পৌঁছে দিচ্ছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান-বিকাশ।

সোমবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, বিকাশ থেকে বর্তমানে ৪০টি দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সরাসরি অনুদান পৌঁছে দেওয়া যাচ্ছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা আহছানিয়া মিশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, অভিযাত্রিক ফাউন্ডেশন, মজার ইশকুল, জাগো ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ, আইসিডিডিআর’বি, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট, প্রথম আলো ট্রাস্ট, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ইত্যাদি।

অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকনে ক্লিক করে যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। এরপর নাম, ই-মেইল ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে।

গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর ‘আপনার অনুদান সফল হয়েছে’ লেখা একটি প্রাপ্তিস্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক।

যে প্রতিষ্ঠানে গ্রাহক অনুদান দিচ্ছেন সে প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাবে প্রতিষ্ঠানটির নামের নিচে ‘আরো জানুন’ অংশে ক্লিক করে।

আবার অনুদানের অর্থ কোথায় ব্যয় হচ্ছে সে তথ্য জানার জন্য অনুদান শেষে প্রাপ্তিস্বীকারপত্রে দেওয়া ই-মেইলে যোগাযোগ করতে পারবেন দাতারা।

বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে ওয়েব ঠিকানা থেকেও অনুদান বিকাশ করতে পারবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ