জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ফ্রি আই কেয়ার ও ভিশন স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কাঠালতলায় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের চোখের প্রাথমিক পরীক্ষা, দৃষ্টিশক্তি নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসা সহযোগিতা প্রদান করে আরজিসি আই হসপিটাল।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চোখের বিভিন্ন সমস্যা শনাক্তকরণ, দৃষ্টিশক্তি পরীক্ষা এবং করণীয় বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য পৃথক সেবা কর্নারের ব্যবস্থা করা হয়।
এ সময় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা ও নৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করাও ছাত্র মজলিসের অন্যতম অঙ্গীকার।
জেডএম/
