সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় ২ হাজার মানুষের প্রাণহানি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। দেরনা নামক শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ’র মুখপাত্র আহমেদ মিসমারি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোববার রাতে বন্যার পানির তোড়ে দেরনা শহর রক্ষাকারী বাঁধ ভেসে যাওয়ায় এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে।

তিনি দাবি করেন, বাঁধটি ভেঙে যাওয়ায় এর সামনের পুরো জনপদ ও তার সমস্ত অধিবাসী সাগরে ভেসে গেছে। আরো পাঁচ থেকে ছয় হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে মিসমারি জানান।