শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের গ্রেপ্তার হওয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তিনি নিজে পুলিশের হেফাজতে থাকার কথা জানালেও লাহোর পুলিশ তা অস্বীকার করেছে। তবে দলটির মুখপাত্র আসলাম গৌরি জানিয়েছেন, দেশকে রক্তপাত ও সংঘাত থেকে রক্ষা করতে স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন মাওলানা ফজলুর রহমান। পুলিশের বাধায় ১১ ঘণ্টারও বেশি সময় তাকে লাহোরের ঠোকার এলাকায় আটকে রাখা হয়েছিল বলেও দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে লাহোরের মুলতান রোডে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় মাওলানা ফজলুর রহমান বলেন, ‘এইমাত্র আমাদের কাছে সিসিপিও এসেছেন। তিনি আমাকে গ্রেপ্তার করেছেন। এখন আমি তার হেফাজতে রয়েছি।’

তবে তার এ দাবি অস্বীকার করেন লাহোরের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) বিলাল কামিয়ানা। বিবিসি উর্দুকে তিনি বলেন, মাওলানা ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়নি। কোনো মামলাতেই তিনি পুলিশের কাছে গ্রেপ্তারযোগ্য নন। তিনি নিজের গাড়িতে করে চলে গেছেন। কোথায় গেছেন, তা পুলিশের জানা নেই।

অন্যদিকে দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের এক বিবৃতিতে মুখপাত্র আসলাম গৌরি বলেন, মাওলানা ফজলুর রহমান সরগোধায় সমাবেশে যোগ দিতে রওনা হয়েছিলেন। কিন্তু লাহোর পুলিশ ও জেলা প্রশাসন তার পথ আটকে দেয়। ঠোকার এলাকায় তাকে ১১ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রাখা হয়।

তিনি বলেন, লাহোরের ডিআইজি মাওলানা ফজলুর রহমানকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে সিসিপিও লাহোর সেখানে এসে তাকে গ্রেপ্তারের নির্দেশনার কথা জানান। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘাত এড়াতে এবং দেশকে রক্তপাত ও সহিংসতা থেকে রক্ষা করতে মাওলানা ফজলুর রহমান গ্রেপ্তার হওয়ার সিদ্ধান্ত নেন।

আসলাম গৌরি আরও বলেন, মাওলানা ফজলুর রহমান সরকারের উদ্দেশ্য বুঝতে পেরে নেতাকর্মীদের সঙ্গে সংঘাতে না জড়িয়ে গ্রেপ্তারকে অগ্রাধিকার দিয়েছেন। এ সময় দেশজুড়ে দলীয় নেতাকর্মীরা প্রায় ১০ ঘণ্টা ধরে বিভিন্ন মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। মানুষের উপস্থিতি বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছিল। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নেন।

দলটির দাবি, দেশজুড়ে বিক্ষোভের কারণে বিভিন্ন জাতীয় ও প্রাদেশিক মহাসড়ক বন্ধ ছিল। লাহোরের জেলা প্রশাসনের বাধার কারণে নগরীর বাসিন্দাদেরও ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করে আসলাম গৌরি বলেন, আন্দোলনে সহযোগিতা করায় তারা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। তবে মানুষের যে কষ্ট হয়েছে, সে জন্য তারা ক্ষমাপ্রার্থী।

এদিকে মাওলানা ফজলুর রহমানের গ্রেপ্তার ও গৃহবন্দির অভিযোগ নিয়ে লাহোর হাইকোর্টে করা একটি আবেদনের শুনানি হয়েছে। বিচারপতি আলী জিয়া বাজওয়া স্থানীয় আইনজীবী আবরার হোসাইনের আবেদনের শুনানি করেন। এ সময় সিসিপিওর পক্ষে সরকারি আইনজীবী ফারুখ লোধি পুলিশের প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে মাওলানা ফজলুর রহমানকে গ্রেপ্তার কিংবা গৃহবন্দি করার অভিযোগ অস্বীকার করা হয়।

আবেদনকারীর আইনজীবী আদালতে দাবি করেন, গত ২৪ নভেম্বর মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়েছিল। এ বিষয়ে হলফনামাও জমা দেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে কেবল একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। শুনানি শেষে আদালত সিসিপিও লাহোরকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে নিজের বক্তব্য দেওয়ার নির্দেশ দেন। পরে শুনানি দুপুর ১টা পর্যন্ত মুলতবি করা হয়।

এদিকে আজ শুক্রবার জুমার নামাজের পর দেশের সব জেলা সদর দপ্তরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)। দলটির মুখপাত্র জানান, আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে। মাওলানা ফজলুর রহমানের বক্তব্য ও দলের আগের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি চলবে। পরবর্তী কর্মসূচি দলের শীর্ষ নেতারা পারস্পরিক পরামর্শের মাধ্যমে ঘোষণা করবেন।

দলটির মুখপাত্র আরও জানান, মাওলানা ফজলুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা খাজা খলিল আহমদ। সূত্র: বিবিসি উর্দু, জাসারাত

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ