গণকবর আর অসংখ্য মৃতদেহের ভিড়ে প্রতিনিয়ত খুঁজতে হচ্ছে স্বজনের নিথর দেহ। প্রিয় মানুষটার দেহ শনাক্তকরণে যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় তাই ফিলিস্তিনিরা জীবদ্দশাতেই শরীরে আঁকছে বিভিন্ন সনাক্তকরণ চিহ্ন।
রবিবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
গত তিন সপ্তাহ ধরে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নিরলস বোমাবর্ষণ মানবিক বিপর্যয় আর করুণ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি হলো ফিলিস্তিন। বিস্ময়কর এই হত্যাকাণ্ডে প্রায় ৩ হাজার শিশু সহ ৭ হাজার ৬০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ১ হাজার ৬৫০ ফিলিস্তিনি তাদের বাডà¦
