সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

গাজায় ইলন মাস্কের সহায়তার প্রস্তাবে ক্ষুব্ধ ইসরাইল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

যুদ্ধ-বিধ্বস্ত গাজায় ইন্টারনেট পুনরুদ্ধারে সহায়তার প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। তার এ প্রস্তাব ভালোভাবে নেয়নি ইসরাইল। এর প্রতিক্রিয়ায় ইসরাইলি সরকার ইলন মাস্কের স্টারলিংকের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে বলে জানা গেছে।

এর আগে এক পোস্টে মাস্ক লেখেন, গাজায় আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত সকল ত্রাণ প্রদানকারী সংগঠনকে ইন্টারনেট পরিষেবা দিয়ে সাহায্য করবে স্টারলিঙ্ক।

এই পোস্টের জবাবে ইসরাইলের জনসংযোগমন্ত্রী শোলমো কারহি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, যে করেই হোক ইসরাইল এর বিরুদ্ধে লড়াই করবে। এই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে হামাস নিজেদের উগ্রবাদী কার্যকলাপ বৃদ্ধি করবে। এই বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই।