সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইসরায়েলের আত্মরক্ষার কোনো অধিকার নেই: জাতিসংঘে রাশিয়ার দূত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, দখলদার শক্তি হওয়ায় ইসরায়েলের আত্মরক্ষার কোনো অধিকার নেই।

বুধবার হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। 

রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, তারা (ইসরায়েল) কেবল একটি জিনিসই করতে পারে; আর তা হলো ইসরায়েলের আত্মরক্ষার কথিত অধিকার সম্পর্কে অবিরত ঘোষণা দেওয়া। যদিও একটি দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের সেই ক্ষমতা নেই। কারণ ২০০৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত উপদেষ্টা মতামতের মাধ্যমে ইসরায়েলের সেই ক্ষমতা না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।


ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই বলে মন্তব্য করলেও রুশ রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলের ‘নিরাপত্তা নিশ্চিত করা’ এবং ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’ করার অধিকার রয়েছে।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য— এবং আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার অধিকারের স্বীকৃতি দিই— এই নিরাপত্তা কেবল তখনই সম্পূর্ণরূপে নিশ্চিত করা যেতে পারে, যদি আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে পারি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ