রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

ফিলিস্তিন নিয়ে কানাডার পরিকল্পনায় ক্ষুব্ধ ট্রাম্প, দিলেন হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী সেপ্টেম্বর মাসে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার এই মন্তব্যের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কারণে কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা কঠিন হয়ে পড়বে এবং এতে মার্কিন-কানাডা বাণিজ্য চুক্তির ভবিষ্যতও ঝুঁকির মুখে পড়বে।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “বাহ! এর ফলে তাদের (কানাডা) সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে।”

এদিকে, এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি বলেন, এই পদক্ষেপের পেছনে কয়েকটি কারণ রয়েছে—যেমন, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ।

কার্নি আরও বলেন, গাজায় মানবিক বিপর্যয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দু’টি শর্ত রেখেছেন। প্রথমত, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের শাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে হবে এবং দ্বিতীয়ত, পুরো এলাকাকে অস্ত্রমুক্ত করতে হবে।

বিশ্লেষকরা এখন দেখছেন, ট্রাম্পের হুমকির পর কার্নি কী পদক্ষেপ নেবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ