রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহরের’ স্বীকৃতি দিলো ডব্লিউএইচও


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা— ডব্লিউএইচও। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতানকে ডব্লিউএইচও-এর স্বীকৃতি সনদ প্রদান করেন। 

এ উপলক্ষে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান এক বিবৃতিতে বলেন, মদিনার এই স্বীকৃতি দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে উদাহরণ। তিনি মদিনার চলমান উন্নয়ন কার্যক্রমকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল হিসেবে তুলে ধরেন, যা ভিশন ২০৩০ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই স্বীকৃতিতে জেদ্দার পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে স্থান করে নিয়েছে মদিনা।

প্রসঙ্গত, একটি শহরের ৮০টি মানদণ্ডের ওপর ভিত্তি করে ‘স্বাস্থ্যকর শহরের’ স্বীকৃতি দেয় ডব্লিউএইচও। যার মধ্যে রয়েছে পার্ক, হাঁটার জায়গা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান। মদিনা শহর পূর্ণ ৮০ পয়েন্ট পেয়ে স্বাস্থ্যকর শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সূত্র: আরব নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ