রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

ভারতে বিমানের সহযাত্রীকে চড় মেরে আজীবন নিষিদ্ধ যাত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইটে মুসলিম সহযাত্রীকে চড় মারা যাত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্ডিগো এয়ারলাইনস। শুক্রবার (২ আগষ্ট) ফ্লাইটটি ছাড়ার ঠিক আগমুহূর্তে এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ইন্ডিগো এয়ারলাইনস এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘ইন্ডিগোতে আমাদের যাত্রী এবং ক্রুদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ঘটনাটি যথাযথ পর্যালোচনার পর, ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফ্লাইটে এমন অশোভন আচরণ নিরুৎসাহিত করতে, ওই যাত্রীকে আমাদের যেকোনো ফ্লাইটে ভ্রমণ থেকে স্থগিত করা হয়েছে। আমরা সকল যাত্রীকে নিরাপদ, সম্মানজনক এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

জানা গেছে, ভারতের মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইটে হুসেইন আহমেদ মজুমদার (৩২) নামের এক যাত্রী আতঙ্কিত হয়ে পড়লে ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাকে তার আসনে পৌঁছে দিতে সহায়তা করছিলেন।

ঠিক তখন এক যাত্রী কোনো কারণ ছাড়াই আচমকা তাকে থাপ্পড় মারেন। ঘটনার পরপরই বিমানে থাকা অন্যান্য যাত্রী ও ক্রুরা প্রতিবাদ জানান। ঘটনাটি বিমানের একাধিক যাত্রীর মোবাইল ক্যামেরায় ধারণ করা হয় এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ঘটনার পর অভিযুক্ত যাত্রীকে কলকাতা বিমানবন্দরে নামার পরপরই নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে আটকের কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর ইন্ডিগোর পক্ষ থেকে আরো একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে বলা হয়, ‘আমাদের ফ্লাইটে একটি সহিংসতার ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ ধরনের অশোভন আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও মর্যাদার পরিপন্থী। আমাদের ক্রুরা প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করেছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ