রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

ইমরান খানের মুক্তির দাবিতে ৫ আগস্ট আন্দোলনে নামছে পিটিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা দিয়েছেন, আগামী ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হতে যাচ্ছে, তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রোববার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘এই আন্দোলন হবে শান্তিপূর্ণ, সংবিধান ও আইনের আওতায়। আমরা সংঘাত চাই না, চাই ন্যায়বিচার। আমাদের দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করছি।’

২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হয়েছিলেন ইমরান খান, যেটিকে পিটিআই তাদের রাজনৈতিক সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। সেই দিনটিকে সামনে রেখে এবার দলজুড়ে শুরু হচ্ছে নতুন আন্দোলনের ডাক।

আসাদ কায়সার বলেন, ‘ইমরান খানের মুক্তি চাইলে এক ঘণ্টার মধ্যেই তা সম্ভব, কিন্তু তিনি কোনো আপস করবেন না।’

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান দলের সব নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে একমাত্র লক্ষ্য হিসেবে ৫ আগস্টের আন্দোলনে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ