শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১২ রবিউল আউয়াল উপলক্ষে আমিরাতে তিন দিনের সরকারি ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

নবীজির স্মৃতিবিজড়িত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হওয়ার কথা রয়েছে। তবে মধ্যসপ্তাহের সরকারি ছুটিগুলোকে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে দীর্ঘ অবকাশ নিশ্চিত করতে আমিরাতের মন্ত্রিসভার বিশেষ বিধান রয়েছে। সেই নিয়ম অনুযায়ী, মঙ্গলবারের ছুটির দিনটি পিছিয়ে ২৮ আগস্ট (শুক্রবার) নির্ধারণ করা হতে পারে।

এর ফলে সরকারি ও বেসরকারি খাতের যে সব প্রতিষ্ঠানে শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি বহাল রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা ২৮ আগস্ট (শুক্রবার) থেকে ৩০ আগস্ট (রোববার) পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পাবেন। ৩১ আগস্ট (সোমবার) থেকে পুনরায় স্বাভাবিক কর্মদিবস শুরু হবে।

আমিরাতের ছুটির নীতিমালার ২ নম্বর ধারা অনুযায়ী, দুই ঈদ ব্যতীত অন্যান্য যেকোনো সরকারি ছুটি সপ্তাহের শুরুতে বা শেষে স্থানান্তর করার এখতিয়ার মন্ত্রিসভার রয়েছে। এই ৩ দিনের ছুটির ফলে প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ বাসিন্দারা পারিবারিক ভ্রমণ ও অবসরের বাড়তি সুযোগ পাবেন।

প্রসঙ্গত, আগস্টের এই ছুটির পর ২০২৬ সালে আমিরাতে সর্বশেষ প্রধান সরকারি ছুটি থাকবে ডিসেম্বরের শুরুতেই। আগামী ২ ও ৩ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস (ঈদ আল ইতিহাদ) উপলক্ষে চার দিনের সম্ভাব্য দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন দেশটির বাসিন্দারা। সূত্র: গালফ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ