শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ভিড়ের মাত্রা বিবেচনায় ওমরাহ পালনের উপযুক্ত সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কায় ওমরাহ পালনের ক্ষেত্রে ভিড়ের মাত্রা বিবেচনা করে সময় নির্বাচন করলে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে ইবাদত পালন করা সম্ভব। ভিড়ের মাত্রার ওপর ভিত্তি করে ওমরাহ পালনের সময়গুলো ভাগ করা হয়েছে।

কম ভিড়: রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাধারণত তুলনামূলক কম ভিড় থাকে।

মাঝারি ভিড়: ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাঝারি মাত্রার ভিড় থাকতে পারে।

বেশি ভিড়: বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণত সবচেয়ে বেশি ভিড় থাকে। তবে শুক্রবারে এই সময়সূচি প্রযোজ্য নয়, কারণ শুক্রবার অন্যান্য দিনের তুলনায় পবিত্র মসজিদুল হারামে ভিড় বেশি থাকে।

তাই তুলনামূলক কম ভিড়ের মধ্যে ওমরাহ পালন করতে চাইলে রাত ১০টা থেকে ভোর ৪টা অথবা সকাল ৯টা থেকে বিকেল ৪টার সময় বেছে নেওয়া যেতে পারে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ