শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ঘোষণা দিয়েও হিন্দুত্ববাদীরা দারুল উলুম দেওবন্দের আশপাশে আসেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

উত্তরাখণ্ডের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষা দলের রাজ্য সভাপতি ললিত শর্মার ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার (১১ জুলাই) দারুল উলুম দেওবন্দ ও এর আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো দিনভর সতর্ক অবস্থানে থাকলেও ললিত শর্মা দেওবন্দের আশপাশেও আসেননি। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি শান্ত ছিল।

ললিত শর্মা দারুল উলুম দেওবন্দে গঙ্গার পানি দিয়ে ‘অভিষেক’ করার ঘোষণা দেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। দারুল উলুমের প্রধান ফটকসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।

এদিকে গত সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ললিত শর্মার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, উত্তরাখণ্ড পুলিশ তাকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। ওই ভিডিওতে ললিত শর্মাকে বলতে শোনা যায়, তিনি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। দারুল উলুম দেওবন্দে ‘অভিষেকের’ জন্য আনা পানি আপাতত তার অফিসেই রাখা হবে বলেও জানান তিনি।

পুলিশ প্রশাসন জানিয়েছে, রাজ্যের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুষ্কৃতিকারীকেই দারুল উলুম দেওবন্দসহ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

প্রশাসনের সতর্ক অবস্থানের কারণে মঙ্গলবার দিনভর দারুল উলুম দেওবন্দের আশপাশের পরিস্থিতি স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি অব্যাহত ছিল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ