শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হজের সময় ভুয়া ক্যাম্পেইনে জড়িতদের ধরছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার যারা হজ পালন করবেন তারা দুই তিন দিনের মধ্যেই সৌদি আরবে আসতে শুরু করবেন। এর আগে হজ সংশ্লিষ্ট প্রতারণার সঙ্গে জড়িতদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে সৌদি আরব কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দেশটি এবার হজ নিয়ে ভুয়া ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুয়া হজ ক্যাম্পেইন পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের অধীনে অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা কাবা শরিফের পবিত্র স্থানে থাকার ব্যবস্থা, যাতায়াত, অন্যের পক্ষে হজ সম্পাদনের প্রস্তাব, কোরবানি পশু বিতরণ এবং অবৈধ মৌসুমি রিস্টব্যান্ড বিক্রির মতো ভুয়া সেবা প্রদানের সঙ্গে যুক্ত ছিলেন।মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গ্রেফারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।