শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক ছদরে মুহতামিম মাওলানা আমিনুল হক এবং প্রবীণ উস্তাদ ও নাহভ শাস্ত্রের পণ্ডিত মাওলানা আবদুল মান্নান দানিশের ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই'র শোক প্রকাশ।

শনিবার (২৬ এপ্রিল) এক শোকবার্তায় তিনি দুই বুজুর্গের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুম দুই বুজুর্গের রুহের মাগফেরাত কামনা করেন। 

মাওলানা আমিনুল হক শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মাওলানা আমিনুল হক পটিয়া মাদরাসায় দীর্ঘকাল শিক্ষকতা করেন। তিনি অত্যন্ত মেধাবী আলেম ছিলেন। বুজুর্গ হিসেবেও তাঁর ব্যাপক খ্যাতি ছিল। তাঁকে অনেকে ‘ফেরেশতা হুজুর’ হিসেবে সম্বোধন করতেন। তাঁর ইন্তেকালে ছাত্র এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গতকাল পটিয়া মাদরাসার সাবেক প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানেশ ঢাকায় ইন্তেকাল করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ