মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

ঈমানি মৃত্যু লাভে বিশ্বনবী (সা.) নিয়মিত যে দোয়া পড়তেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিন মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো—ঈমানের সঙ্গে মৃত্যু লাভ করা। মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনে জান্নাত লাভের প্রথম শর্তই হলো ঈমানসহ মৃত্যুবরণ। তাই মুমিন বান্দার উচিত সব সময় এমন একটি দোয়ার ওপর আমল করা, যা তাকে জাহান্নাম থেকে রক্ষা করে, হাশরের ময়দানে লাঞ্ছিত হওয়া থেকে বাঁচায় এবং ঈমানি মৃত্যুর পথ সহজ করে দেয়।

এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কোরআন ও হাদিসে দিকনির্দেশনা দিয়েছেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিসে এমন একটি দোয়ার কথা এসেছে, যা তিনি নিয়মিত পড়তেন। সেটি হলো:

আরবি:
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ حُسْنَ الْخَاتِمَةِ

উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতিমাহ।

অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে উত্তম পরিণতি তথা ঈমানি মৃত্যু প্রার্থনা করছি।
(সূত্র: তিরমিজি, হাদিস: ২১৪০)

এই ছোট অথচ গভীর অর্থবোধক দোয়াটি বিশ্বনবী (সা.) নিয়মিত পাঠ করতেন। এতে নিহিত রয়েছে ঈমান রক্ষার প্রার্থনা, মৃত্যুর সময় কুফর ও শিরক থেকে নিরাপদ থাকার আবেদন এবং মৃত্যুর পরে জান্নাতের দরজায় পৌঁছানোর আকুলতা।

বিশেষজ্ঞ আলেমগণ বলেন, এই দোয়ার অন্তর্নিহিত আবেদন এতই বিস্তৃত যে, এটি শুধু মৃত্যুর সময় নয়; জীবনের প্রতিটি কাজে সুন্দর পরিণতির জন্যও উপকারী। যে ব্যক্তি এই দোয়ার ওপর আমল করে, আল্লাহ তায়ালা তার দুনিয়া ও আখিরাতের শেষ পরিণতিকে উত্তম করে দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ