সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

প্রথম ১০ দিনে মসজিদে নববীতে ২৯ লাখের বেশি ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মাহে রমজানে প্রথম ১০ দিনে মদিনার মসজিদে নববীতে ২৯ লাখের বেশি ইফতার বিতরণ করা হয়েছে। বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকের সহযোগিতায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

মাহে রমজানের শুরু থেকেই ইবাদত-বন্দেগিতে মুখর মসজিদে নববী প্রাঙ্গণে ইফতার আয়োজনেও ছিল ব্যাপক প্রস্তুতি। সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, রমজানের প্রথম ১০ দিনে এখানে মোট ২৯ লাখের বেশি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই কার্যক্রম বাস্তবায়নে ১২ হাজার ৯৫ জনের বেশি নারী-পুরুষ স্বেচ্ছাসেবক অংশ নেন। তারা শৃঙ্খলা রক্ষা, দিকনির্দেশনা, সচেতনতামূলক কার্যক্রম ও মানবিক সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মসজিদে নববী কর্তৃপক্ষ জানায়, মসজিদে নববীর অতিথি সেবা কেন্দ্রগুলোর মাধ্যমে ৮৮ হাজার ৯০০ জনের বেশি দর্শনার্থীকে নানা ধরনের সেবা প্রদান করা হয়েছে।

কর্তৃপক্ষ রমজানজুড়ে আগত মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। তাদের মতে, পবিত্র এ মাসে দর্শনার্থীদের আরাম, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি জোরদার রাখা হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ