সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ঈদের নতুন চাঁদ দেখার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আফফান লাবীব ||

বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে ঈদ-আনন্দ। চারিদিকে খুশির আমেজ। চাঁদ দেখা, সালামি আদান-প্রদান, ঈদগাহে যাওয়া সবই যেন এক সুতোয় গাঁথা কাব্য। এই হাসি-আনন্দের সূচনাটা হয় নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে। তাই আমাদের উচিত আল্লাহর দেওয়া এই উপহার সুন্নতের মাধ্যমে উদযাপন করা। 

ঈদের নতুন চাঁদ দেখা এবং চাঁদ দেখে দোয়া পড়া সুন্নত। রাসূল (সা.) শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন। সেইসঙ্গে সাহাবিদেরও চাঁদ দেখতে বলতেন। ঈদের নতুন চাঁদ দেখলে তিনি আল্লাহর সন্তুষ্টি ও কল্যাণের জন্য দোয়া করতেন। হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রা. বর্ণনা করেছেন, রাসূল সা. যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-

اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله

উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক। (তিরমিজি, মিশকাত)

হিজরি মাস গণনা শুরু হয় চাঁদ দেখা সাপেক্ষে। আরবি (হিজরি) মাসের নতুন চাঁদ দেখলে রাসূল সা. দোয়া পড়তেন। নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়া রাসূল সা. -এর সুন্নত। রোজা ও ঈদের চাঁদ দেখাসহ যে কোনো মাসের নতুন চাঁদ দেখার দোয়া একই।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ