সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি

পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকার পলাশপুর রোড নং-২ অবস্থিত পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে একজন যোগ্য ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মসজিদ কর্তৃপক্ষ আগ্রহী ও যোগ্য আলেমদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের হাফেজে কুরআন হতে হবে এবং খতমে তারাবিহ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন হতে হবে। বিষয়ভিত্তিক ও দলিলনির্ভর বয়ানে দক্ষ, সুন্দর ও সহজাত কুরআন তেলাওয়াতে পারদর্শী এবং সুন্নাতের পাবন্দ আলেমদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের ঊর্ধ্বে হতে হবে।

অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ভারতের দারুল উলুম দেওবন্দের দীক্ষাপ্রাপ্ত এবং মুফতি পাস প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে সম্মানজনক বেতন-ভাতা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ জুন ২০২৬, শনিবার সকাল ৮টার মধ্যে আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মসজিদ প্রাঙ্গণে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে— ০১৭১৬-৯৯০৫৩৬ ও ০১৭১৪-৫২১২৯৮ নম্বরে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ