সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

ইউকে জমিয়ত সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠিত, সভাপতি মাওলানা অলিউর রহমান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের একটি নতুন শাখা গঠিত হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দের বিশেষ সফর ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা অলিউর রহমান আরশাদী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবদুর রহীম।

সোমবার (১ সেপ্টেম্বর) ওয়েস্টন সুপার মিয়ার শহরের সাউথ ওয়েস্ট মসজিদে এ উপলক্ষে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম। তিনি পবিত্র কোরআনের আলোকে নবীজির (সা.) জীবনাদর্শ নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে অনুষ্ঠিত বিশেষ মিটিংয়ে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক ও স্থানীয় মসজিদের খতীব মাওলানা অলিউর রহমান আরশাদী। এতে বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আশফাকুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত সকলের পরামর্শক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাউথ ওয়েস্ট ইংল্যান্ড শাখা গঠন করা হয়। নবগঠিত পূর্ণ কমিটি:

উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জলীল

সভাপতি: মাওলানা অলিউর রহমান আরশাদী

সহ-সভাপতি: কারী সৈয়দ আল আমিন

সেক্রেটারি: আলহাজ্ব আবদুর রহীম

সাংগঠনিক সম্পাদক: সৈয়দ খলিল মিয়া

সহ-সাংগঠনিক সম্পাদক: জুনেদ আহমদ

ট্রেজারার: মোঃ ইফতেখার হোসেন

প্রচার সম্পাদক: আলঈমান জলিল

সদস্যবৃন্দ: শামীম মিয়া, আব্দুল বাসীত, শফিকউল্লাহ, মামুন আহমদ, ইউসুফ আহমদ ও মোঃ হাকিম।

সভায় সিদ্ধান্ত হয় যে ভবিষ্যতে জমিয়তের আদর্শে অনুপ্রাণিত আরও ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে জমিয়তের এই শাখা গঠন ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সফর শেষে তারা স্থানীয় সমুদ্র সৈকত ভ্রমণ করেন এবং লাইভ ভিডিও বার্তার মাধ্যমে জমিয়তের কার্যক্রম তুলে ধরেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ