সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুর আলম>

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি। আগামি সপ্তাহে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন।

জানা যায়, তিনি আগামী ৫ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমান যোগে ঢাকা আগমণ করবেন। এ সফরে তিনি  রাজধানী ঢাকাসহ আশেপাশের কয়েকটি উল্লেখযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সহিহ বোখারীর শেষ সবক, দস্তারে ফজিলত প্রদান, নসিহত ও দোয়া পরিচালনা করবেন।

 সফরসূচি নিচে তুলে ধরা হলো-

(৫ ফেব্রুয়ারি ) সোমবার

আগামী ফেব্রুয়ারীর ৫ তারিখে বাংলাদেশে আগমণের পর জামিয়া মাদানিয়া বারিধারায় বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। 

( ৬ ফেব্রুয়ারি ) মঙ্গলবার

৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায়  বসুন্ধরাস্থ ইসলামিক রিসার্চ সেন্টারে বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। বাদ জোহর জামিয়া শরইয়্যাহ মালিবাগে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। বাদ আসর তেজগাঁও রেলওয়ে স্টেশন মাদরাসার উদ্দেশ্য রওয়ানা হবেন। অতঃপর সেখানে বুখারী শরীফের শেষ সবক  ও নসিহত প্রদান করবেন। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানী নগর নারায়নগজ্ঞে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। 

( ৭ ফেব্রুয়ারি ) বুধবার 

৭ ফেব্রুয়ারী বাদ জোহর মুন্সিগজ্ঞ জেলার শ্রীনগরের জামিয়া মাদানিয়া কোলাপাড়ায় বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন।  সন্ধ্যা ৭টা ৩০ মিমিটে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে বুখারীর শেষ সবক, দস্তারে ফজিলত, নসিহত প্রদান ও দোয়া পরিচালনা করবেন। 

(৮ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান যোগে আল্লামা সাইয়িদ আরশাদ মাদানি দিল্লির উদ্দেশ্য রওয়ানা হবেন। 

উল্লেখ্য, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি উপমহাদেশের আযাদি আন্দোলনের বীর মুজাহিদ, প্রখ্যাত হাদিস বিশারদ, শাইখুল আরব ওয়াল আজম, শায়খুল ইসলাম, আওলাদে রাসূল আল্লামা সাইয়িদ হোসাইন আহমদ মাদানী রহ- এর সুযোগ্য সাহেবজাদা। তিনি বর্তমানে ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস চেয়ারম্যান,  মক্কাভীত্তিক রাবেতায়ে আলমে ইসলামীর সদস্য।  মাজমায়ু খাদিমিল হারামাইনিশ শরীফাইনের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ