সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

রমজানে মসজিদে নববীতে প্রায় ৯০ লাখ ইফতারির প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রতিবছরের মতো এবারও আসন্ন রমজান উপলক্ষে পবিত্র মসজিদে নববীতে ইফতারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর রমজানের প্রতিদিন পবিত্র এ মসজিদে প্রায় ৯০ লাখ ইফতারের খাবার পরিবেশন করা হবে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ উদ্যোগের কথা জানিয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, পবিত্র মসজিদে এবারের রমজান মাসে ৮৫ লাখের বেশি ইফতার বিতরণ করা হবে।

তা ছাড়া মুসল্লিদের মধ্যে ২৫ লাখের বেশি জমজম পানির বোতল দেওয়া হবে। এ জন্য পবিত্র এ মসজিদে ১৮ হাজার কনটেইনারভর্তি জমজম পানি জমা করা হবে।

খবরে আরও বলা হয়েছে, সম্প্রতি পবিত্র মসজিদে নববীর পরিচালনা পর্ষদ রমজান মাসের প্রস্তুতি শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। এতে রমজান মাসে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লির সংখ্যা আগের চেয়ে বৃদ্ধির আশা প্রকাশ করা হয়।

মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে-বাইরে ও ছাদে এক শ কোটি ৩০ লাখ বর্গমিটারের বেশি পরিমাণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া ইফতারের খাবার বিতরণ, নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জীবাণুনিয়ন্ত্রণসহ পিক আওয়ারে ভিড় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

আগামী হজ মৌসুম শুরুর আগেই বিদেশ থেকে দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব। ২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে ১৩ কোটি ৫৫ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।

এর আগে গত বছরের জুলাইয়ে করোনা-পরবর্তী সময়ের সবচেয়ে বেশিসংখ্যক মুসলিম হজ পালন করেন। এতে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন অংশ নেন, যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি হজযাত্রী ছিলেন। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ২৯ এপ্রিল শেষ হবে। এরপর ৯ মে থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে।

সূত্র : গালফ নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ