সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

দারুল উলুম দেওবন্দের কিছু হলে জবাব দেয়া হবে: সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ ‘মাদারে কওমি মাদরাসা’ দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নিলে আদালতেই জবাব দেয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। 

তিনি ভারতের এআইইউডিএফ প্রধান এবং আসামের দুবরি আসনের পক্ষে ভারত সরকারের অন্যতম সংসদ সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম দেওবন্দ টাইমস জানায়, মাওলানা বদরুদ্দিন আজমল বলেছেন, ‘দারুল উলূম দেওবন্দের মোহতামিম (মুফতি আবুল কাসেম নো’মানী) গাজওয়া-ই-হিন্দের বিষয়ে জেলা কর্তৃপক্ষকে লিখিত জবাব দিয়েছেন এবং আমরা সমস্ত শুরা সদস্য সেই উত্তরে সন্তুষ্ট। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হলে দারুল উলূম আদালতে গিয়ে তাদের জবাব দেবে’।

আসাম সরকারের বিবাহ আইন সম্পর্কে দেওবন্দে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে সাংসদ মাওলানা আজমল বলেছেন, ‘আমরা বিধানসভায় এর বিরোধিতা করেছি, এটি ব্রিটিশদের তৈরি একটি আইন ছিল, মনমোহন সিং সরকার এটি বাতিল করেছিল কিন্তু বিজেপি তা করেনি। কারণ বিজেপির উদ্দেশ্য মুসলমানদের হয়রানি করা। আমরা আসামে এই আইনের বিরোধিতা করছি।

একই জোটের বিষয়ে মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, তিনি নিঃশর্তভাবে জোটের সঙ্গে আছেন এবং তিনটি আসনেই তিনি জয়ী হচ্ছেন। ভারতের জোট ভাঙার কথা প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন যে নীতীশ কুমার জোট ত্যাগ করেছেন এবং অন্য সব দল ঐক্যবদ্ধ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে ইডি ও সিবিআইয়ের ভয় দেখানো হয়, সরকার বিরোধীদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করছে, তাই সবাই চুপ করে বসে আছে। সূত্র: দেওবন্দ টাইমস

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ