সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

গলফ কার্টে চড়ে ওমরাহ করার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের জন্য কাবা শরীফে তাওয়াফ করতে স্মার্ট গলফ কার্টের ব্যবস্থা করেছে সৌদি আরব।

দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে গলফ কার্টগুলো মক্কার গ্র্যান্ড মসজিদে নেওয়া হয়েছে। গলফ কার্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এগুলো মসজিদের ছাদে সুন্দরভাবে চলতে পারে। প্রতিদিন বিকাল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। একেকটি গলফ কার্টে একসঙ্গে ১০ জন বসতে পারবেন। গলফ কার্টে চড়তে প্রত্যেককে খরচ করতে হবে ২৫ রিয়াল।

এদিকে গলফ কার্টে চড়ে ওমরাহ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গলফ কার্টে বসে আছেন ওমরাহকারীরা। আর সেটি তাদেরকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছে।

কাবা তাওয়াফের জন্য ২০১৪ সাল থেকেই গলফ কার্ট চালুর পরিকল্পনা করছিল সৌদি আরব। দেশটির প্রয়াত বাদশা আব্দুল্লাহ ওমরাহকারীদের সুবিধার্থে গলফ কার্ট চালুর নির্দেশনা দিয়েছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ