বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এক যুগ পর মুসল্লিদের আগমনে মুখরিত ধ্বংস হওয়া উমায়েদ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর মুসল্লিদের আগমনে মুখরিত সিরিয়ার আলেপ্পোর ঐতিহাসিক উমায়াদ মসজিদ। ‘আইএস’-এর সঙ্গে সংঘাতের জেরে ধ্বংস হয়েছিলো মসজিদটি। রোববার (৩১ মার্চ) এমনটা জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর।

বিধ্বস্ত মসজিদগুলো সচলের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শনিবার (৩০ মার্চ) ইফতার আয়োজন করা হয় সেখানে। আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে একত্রিত হন প্রায় দেড় হাজার মানুষ।

মসজিদ প্রাঙ্গনে ধ্বংসস্তূপের মাঝেই ইফতার ও নামাজ আদায় করেন মুসল্লিরা।

২০১২ সালে সংঘাতে বিধ্বস্ত হয়েছিলো মসজিদটি। ২০১১ সালের দিকে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। সরকার ও বিদ্রোহীদের সংঘাতে অস্থিতিশীল হয়ে পড়ে দেশটি। এক পর্যায়ে শুরু হয় আইএসের তাণ্ডব। গুঁড়িয়ে দেয়া হয় মসজিদসহ ঐতিহাসিক বহু স্থাপনা।

ধ্বংস হয় তিন ভাগের এক ভাগ মসজিদ। ২০১৬ সালে সিরিয়ার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর নেয়া হয় সংস্কারের উদ্যোগ। অর্থ সহায়তা দিয়েছে চেচনিয়ার সরকার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ