মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে ইসরায়েলের চলমান হামলার ঘটনায় তেহরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান। একই সাথে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

শনিবার (১৪ জুন) এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে তার ভাষণে বলেন, ‘আমরা ইরানের সাথে আছি এবং তাদের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তাদের সমর্থন করব।’

আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরায়েল ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। যদি মুসলিম জাতি এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাদের প্রত্যেকের একই পরিণতি হবে।’

তিনি সমস্ত মুসলিম জাতিকে অবিলম্বে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন এবং একটি যৌথ কৌশল প্রণয়নের জন্য ইসলামী সহযোগিতা সংস্থাকে জরুরি অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন।
 
আসিফ বলেন, ‘ইরানের সাথে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই কঠিন সময়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে।’

 এদিকে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের উপর ইসরাইলি আক্রমণকে ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।  সূত্র: আনাদোলু এজেন্সি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ